ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

দেশে করোনায় আরও ৩ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৮ হাজার ৪১ জনে। মারা যাওয়াদের ২ জন পুরুষ, একজন নারী। একজন করে মারা গেছেন ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগে। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ২৫৭ জনের। গত ২৪ ঘণ্টায় ২৫ হাজার ৪৭৩ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২৫ হাজার ২০৩টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ০২ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৮০ হাজার ৫৫৯ জনে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এক দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৮১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৫ হাজার ১১৪ জন।


এ পর্যন্ত মোট ১ কোটি ১২ লাখ ১৮ হাজার ৪৬১টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৪ দশমিক ০৯ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৭৬ শতাংশ; মৃত্যুহার ১ দশমিক ৭৭ শতাংশ।


ads
ads
ads

Our Facebook Page

↑